প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ ২০:১৩ (বৃহস্পতিবার)
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশি কর্মীরা। আগুনে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

জানা গেছে, নিহতরা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকার পাশাপাশি বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের আনুষ্ঠানিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।