প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ ১২:১১ (বৃহস্পতিবার)
যুক্তরাজ্যে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব - দায়িত্ব পেলেন যারা

যুক্তরাজ্যে বাংলাদেশি ক্যাটারিং শিল্পের অন্যতম প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন-বিসিএ'র নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। পূর্ব লন্ডনের দ্য উইস্টেরিয়া মিলনায়তনে অনুষ্ঠিত এজিএম ও নির্বাচনে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত সদস্য অংশ নেন।
 
সাধারণ সম্পাদক মিটু চৌধুরীর সঞ্চালনায় গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রম এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নির্বাচন। 

নির্বাচনে সভাপতি হিসেবে   ওলি খান, সেক্রেটারি জেনারেল টিপু রহমান ও চিপ ট্রেজারার  হিসেবে মো. ফয়জুল হক নির্বাচিত হোন । বিজয়ের পর তারা বলেন,  সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সদস্য ও বৃহত্তর কমিউনিটির কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নই হবে তাদের লক্ষ্য।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে ইয়ামিম, আর.এইচ. দিদার, সদস্য সচিব হিসেবে শামসুল আলম খান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজ ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি ও ব্যারিস্টার বেলায়েত হোসেনের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন সলিসিটর জাবির মিয়া জেপি এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রফিকুল হায়দার। অন্যন্য অতিথিরাও এসময় নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।  

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সমাজকর্মী, উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা।