সুনামগঞ্জ সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সারাদেশের হাওরঞ্চলের সাথে যে এলাকা গুলো রয়েছে সেই এলাকার শিক্ষার সকল সমস্যা সমাধান করার জন্য সেক্টর ভিত্তিক প্লানের ব্যবস্থা করা হচ্ছে। যার প্রেক্ষিতে গতকাল আমরা এই বিষয়গুলো তুলে ধরে সকল কর্মকর্তাদের সাথে ৬ ঘন্টার একটি সভা করেছি। এবং সেখানে বলা হয়েছে কি কি পরিকল্পনা করলে হাওরাঞ্চলের স্কুল গুলোতে ভালো সার্ভিস দেওয়া সম্ভব হবে। সেই সাথে এই অঞ্চলের শিক্ষার্থীদের নৌকার ব্যবস্থা করা ও স্কুলের সময় সূচি ৯ টা থেকে বাড়িয়ে দিয়ে অন্য কোনোও সময় দেওয়া যায় কি না এই সব বিষয়ে আলোচনা হয়েছে। এক কথায় হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পি টি আই স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই সব কথা বলেন। প্রতিমন্ত্রী আরোও বলেন, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের যে ঝুঁকিপূর্ণ ভবণ গুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এসময় উপস্তিথ উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক আব্দুর রহিম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান, পুলিশ সুপার জাকির হোসেন প্রমুখ।