সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট এর ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team এর বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফেরত পেলেন মালিকরা।
সিলেট মহানগর এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং Genie A Team কর্তৃক উদ্ধার করে সোমবার (২৬ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
বিভিন্নভাবে হারিয়ে যাওয়ার ঘটনায় প্রকৃত মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team কর্তৃক মোবাইল ফোনগুলো উদ্ধার করে। পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং মোবাইল ফোন উদ্ধার টিমের প্রচেষ্টার ফলশ্রুতিতে সিলেট মহানগর এলাকার ছয়টি থানা হতে সর্বমোট ৫৭০টি জিডি পর্যালোচনা করে ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ কমিশনার গত ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করেন। মোবাইল ফোন উদ্ধার টিম গঠন হওয়ার পর হতে এ পর্যন্ত সর্বমোট ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।