প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ ১৫:২৮ (বৃহস্পতিবার)
ককরোচ পার্টির আন্দোলন কি মোদী সরকারের জন্য 'বিপদঘণ্টা'?

মে ২০২৬-এ নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস মামলা নিয়ে প্রধান বিচারপতির বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ভারতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সেখান থেকে জেন-জি (Gen-Z) তরুণদের এক বিশাল গণআন্দোলনের জন্ম হয়।

ক্ষোভ থেকে বোস্টন ইউনিভার্সিটির ছাত্র অভিজিৎ দীপকের একটি ভাইরাল টুইটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ ঘটে  ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র। মাত্র দু'দিনে প্রথাগত রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে এটি কোটি কোটি তরুণের প্ল্যাটফর্মে পরিণত হয়।

নিট কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বেকারত্ব, মূল্যস্ফীতি এবং ব্যবস্থার পরিবর্তনের দাবিতে সরব হয়ে ওঠে তরুণ প্রজন্ম। আন্দোলনে পরিবেশবাদী সোনাম ওয়াংচুক যোগ দিয়ে অনশন শুরু করেন। ১৮ জুলাই পুলিশ তাঁকে জোরপূর্বক হাসপাতালে নিলে, ২০ জুলাই ছাত্রনেতা অভিজিৎ 'সংসদ চলো' কর্মসূচির ডাক দেন।

ইন্টারনেট ও মেট্রো সেবা বন্ধ করেও তরুণদের থামানো যায়নি। যন্তরমন্তরে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হলে ২ হাজার পুলিশ ও প্যারামিলিটারির সাথে তুমুল সংঘর্ষে ১৮০ জনেরও বেশি আহত হোন।