প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ ১৪:৩২ (বৃহস্পতিবার)
আরোও একবার সেমি ফাইনাল, আলবিসিলেস্তেদের রয়েছে বিদায়ের শঙ্কা

ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সাথে যেমন উসমান ডেম্বেলে আছেন, ইংল্যান্ডের জুড বেলিংহামের সাথে যেমন হ্যারি কেইন দলকে টানছেন - লিওনেল মেসির পাশে কি ঠিক তেমন নির্দিষ্ট কোনো 'প্রমিনেন্ট কন্ট্রিবিউটর' এই আর্জেন্টিনায় আছেন? আপাতদৃষ্টিতে হয়তো নেই। কিন্তু অগোছালো ফুটবল খেলেও আরও একটি জয় তুলে নিল আর্জেন্টিনা। 

রাউন্ড অফ থার্টি-টু-তে দলের দুই ডিফেন্ডার লিসান্দ্রো আর রোমেরোর গোলে জিতেছিল আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে উইনিং গোলটি এসেছিল মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পা থেকে, আর আজ ওপেনিং গোলটি করলেন ম্যাক অ্যালিস্টার। ফরোয়ার্ড লাইনআপের আলভারেজ আর মার্টিনেজও ঠিক তখনই গোল পেলেন, যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। গোলের জন্য তাই নির্দিষ্ট কোনো পজিশনের প্লেয়ারের দিকে তাকিয়ে থাকতে হয় না