প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬ ১৬:১০ (বৃহস্পতিবার)
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে নোয়াখালীর তরুণের থানায় পক্ষপাতের অভিযোগ

বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনার কাছে মিসরের হার, আর তার বিচার চেয়ে মামলা হলো নোয়াখালীতে! চমকে গেলেন?

হ্যাঁ, ঠিকই শুনেছেন! রেফারি নাকি ইচ্ছা করে জালিয়াতি করে মিসরকে হারিয়েছে—এই রাগে সোজা সুধারাম মডেল থানায় হাজির ২২ বছরের যুবক রাকিব। আসামির তালিকায় কে কে জানেন? খোদ ফিফা সভাপতি ইনফান্তিনো আর ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জন।

দাবি— হৃদয় ভাঙার ক্ষতিপূরণ হিসেবে পাক্কা ৫ কোটি টাকা!

থানার পুলিশ তো আকাশ থেকে পড়েছে! তারা সাফ জানিয়ে দিয়েছে, "ভাই, ফিফার বিচার করার এখতিয়ার আমাদের নেই!"

কিন্তু রাকিব নাছোড়বান্দা! থানা ফিরিয়েছে তো কী? এবার সোজা আদালত আর মানববন্ধনের হুমকি! প্রিয় দলের হার বলে কথা, আবেগ নিয়ে জালিয়াতি করলে নোয়াখালীর ফ্যানরা খোদ ফিফাকেও ছাড়বে না!