প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ ১৫:২৫ (বৃহস্পতিবার)
আপনি কি কখনো কোনো জীবিত ভাইকিং দেখেছেন? রূপকথার পাতায় বা সিনেমার পর্দায় নয়, একেবারে বাস্তবের ফুটবল মাঠে! লম্বা সোনালী চুল, চওড়া কাঁধ আর ৬ ফুট ৪ ইঞ্চির এক বিশাল শরীর— আর্লিং হালান্ডকে দেখলে মনে হয়, একাদশ শতাব্দীর কোনো দুর্ধর্ষ নরওয়েজিয়ান যোদ্ধা টাইম ট্রাভেল করে সোজা ফুটবল মাঠে চলে এসেছেন!
ফুটবল দুনিয়ায় এই স্ট্রাইকারকে নিয়ে দারুণ একটা জোকস প্রচলিত আছে। অনেকেই মজা করে বলেন, এই দৈত্যাকার খেলোয়াড় নাকি আদতে মানুষই নন! নরওয়ের কোনো এক গোপন ল্যাবে শুধু গোল করার জন্যই স্পেশাল এই ‘রোবট’ তৈরি করা হয়েছে।